Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

১৫ মে থেকে মাঠে গড়াচ্ছে বুন্দেসলিগা

আগামী ১৫ মে থেকে মাঠে গড়াচ্ছে জার্মান বুন্দেসলিগা। বিষয়টি নিশ্চিত করেছে জার্মানি ফুটবল ফেডারেশন। করোনাভাইরাসের কারণে থমকে থাকা ফুটবল লিগ আবারো শুরু করতে চায় তারা।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো হতে পারে দর্শকহীন নিরপেক্ষ ভেন্যুতে। করোনা ঝুঁকি এড়িয়ে খেলা চালিয়ে যেতেই এমন পরিকল্পনা ইপিএল কর্তৃপক্ষের। তবে এর সাথে ব্রাইটন, ওয়াটফোর্ড, ওয়েস্ট হাম, নরউইচ সিটি, বোর্নমাউথ ও অ্যাস্টন ভিলা একমত হতে পারছে না। তাই অনুশীলনও শুরু করেনি বাকিদের মতো। যদিও ১৪টি ক্লাবের ভোট পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ইপিএল। অন্যদিকে, প্রায় দুই মাস মাদেইরার থাকার পর ইতালিতে ফিরেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

তবে নিজ ক্লাব জুভেন্টাসের অনুশীলনে ফেরা হচ্ছে না তার, থাকতে হচ্ছে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। ১৮ মে ইতালিয়ান ক্লাবগুলোর পুরোদমে অনুশীলনে ফেরার কথা।

বাংলা টিভি/রাসেল

সংশ্লিষ্ট খবর

Back to top button