Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

এমপি হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন

বুধবার (৬ মে) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) আলহাজ হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

১৯৪২ সালের ২৭ জানুয়ারি হাবিবুর রহমান মোল্লা জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের ৪ মেয়াদের সংসদ সদস্য। হাবিবুর রহমানর মোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।

তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি জাতীয়তাবাদী দলের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান। ২০০৮ সাধারণ নির্বাচনে মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে মঙ্গলবার (৫ মে) গুঞ্জন ছড়িয়ে পড়ে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যু হয়েছে বলে। তবে এ গুজব নাকচ করে দেয় তার পরিবার।

সংশ্লিষ্ট খবর

Back to top button