Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

বিশ্বে করোনা আক্রান্ত প্রায় ৩৫ লাখ, মৃত আড়াই লাখ

বিশ্বে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৩৫ লাখ ছুঁই ছুঁই। এর মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১১ লাখ। আর না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ২ লাখ ৪৪ হাজার মানুষ। বিশ্বে একদিনে আক্রান্ত ৮৩ হাজার ২৫৭ জন, আর প্রাণহানি ৫ হাজারের বেশি মানুষের।

সর্বাধিক মৃত্যুর তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র। তবে আশার কথা হলো ইউরোপের বিভিন্ন দেশে কমতে শুরু করেছে করোনার প্রকোপ। তবে ইউরোপের জন্য সুখবর, মৃত্যুহার কমতে শুরু করেছে মহাদেশটিতে। আমেরিকাতে মহামারী লেগে থাকলেও, নতুন করে চিন্তায় ফেলেছে লাতিন আমেরিকার দেশগুলোকে।

যুক্তরাষ্ট্রে আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় প্রাণহানির সংখ্যা কিছুটা কমলেও, তা প্রায় ১ হাজার ৭০০। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৬৭ হাজার ছাড়ালো। আর মোট আক্রান্ত সাড়ে ১১ লাখ। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে যথারীতি বৃটেন। নতুন করে দেশটিতে মৃত্যুর খাতায় নাম লিখিয়েছে ৬২১ জন, যা নিয়ে মৃতের মোট সংখ্যা ২৮ হাজার ১৩১ জনে দাড়িয়েছে।

আক্রান্ত ১ লাখ ৮২ হাজার ২৬০ জন। আপস… তবে ধারাবহিকভাবেই বেশ কয়েকদিন ধরে মৃত্যুহার কমছে ইতালিতে। গেলো ২৪ ঘন্টায় সেখানে মৃত্যুর খাতায় আরো যুক্ত হয়েছে ৪৭৪ জনের নাম। আক্রান্ত ২ লাখ ছাড়ালেও, মারা গেছে ২৮ হাজার৭১০ জন।

এদিকে, মৃত্যুহার কমে এসেছে ইউরোপের আরেক দেশ স্পেনেও। ২৪ ঘন্টায় সেখানে মৃত্যুর খাতার যুক্ত হয়েছে ২৭৬ জন, যা নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাড়ালো ২৫ হাজারের ওপরে। আক্রান্ত ২ লাখ ৪৫ হাজারের বেশি। একই অবস্থা ফ্রান্সেও। কমতে শুরু করছে মৃত্যুহার। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১৬৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাড়ালো ২৪ হাজার ৭৬০ জনে। আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ৩৯৬।

অন্যদিকে, উর্ধগতি মৃত্যুর হার নিয়ে ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত কয়েকদিনে দেশটিতে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছে ৩৪০ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button