Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাজ্য

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ লাখের কোটা পার হলো। আর মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন সাড়ে ১০ লাখের বেশি মানুষ। গত কয়েকদিনের মত আজও সর্বাধিক মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২৪ ঘন্টায় প্রাণ গেছে ২ হাজারের বেশি মানুষের।

থামছেই না করোনাভাইরাসের ভয়াল থাবায় প্রাণহানির সংখ্যা। অদৃশ্য এ ভাইরাস থেকে মুক্তির উপায় নিয়ে গলদঘর্ম বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রগুলো। তবে আশার কথা হলো, ইউরোপে কিছুটা কমে এসেছে এর সংক্রমণ ও মৃত্যুহার। বেশ কিছুদিন ধরেই মৃতের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।

ইউরোপের বিভিন্ন দেশে করোনার প্রকোপ কমলেও যুক্তরাষ্ট্রে এর কোন লক্ষণই যেন নেই। গত কয়েকদিনের মত গতকালও সেখানে প্রাণহানি ২ হাজারের উপরে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৬৩ হাজার ৮৬১ জনে দাঁড়ালো। আর আক্রান্ত প্রায় ১১ লাখ। প্রাণহানির সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে উঠে এসেছে বৃটেন। নতুন করে দেশটিতে মৃত্যুর খাতায় নাম লিখিয়েছে ৬৭৪ জন- যা নিয়ে মৃতের মোট সংখ্যা ২৬ হাজার ৭৭১ জনে দাঁড়িয়েছে।

এদিকে, দুঃসময় কাটিয়ে উঠতে শুরু করেছে ইতালি। গেলো ২৪ ঘন্টায় সেখানে মৃতের সংখ্যা ২৮৫ জন। আক্রান্ত ২ লাখ ছাড়ালেও, মারা গেছে ২৭ হাজার ৯৬৮ জন মানুষ। আপস… মৃত্যুহার কমে এসেছে ইউরোপের আরেক দেশ স্পেনেও। দেশটিতে গত ২৪ ঘন্টায় মারা গেছে ২৬৮ জন; যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো সাড়ে ২৪ হাজারে।

আর আক্রান্ত প্রায় আড়াই লাখ মানুষ। একই অবস্থা ফ্রান্সেও। সেখানেও কমতে শুরু করেছে মৃত্যুহার। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ২৮৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাড়ালো ২৪ হাজার ৩৭৬ জনে। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button