Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিকইউরোপযুক্তরাজ্য

করোনা: সারাবিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ২৮ হাজার

বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৬৭৮ জন। আর মৃত্যুমুখে পতিত হয়েছেন ৬ হাজার ৫৯৩ জন। মোট হিসেবে সারাবিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ২৫২ জন। ২১০টি দেশ ও অঞ্চলে ৩২ লাখ ২২ হাজারের বেশি মানুষের মধ্যে ছড়িয়েছে এর সংক্রমণ। তবে আশার কথা হলো, এরই মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০ লাখেরও বেশি মানুষ।

গোটা বিশ্বকে শাসন করা দেশগেুলোও আজ যেন অসহায় আত্মসমর্পণ করেছে করোনা ভাইরাসের কাছে। ইউরোপের ভয়াবহ অবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মত ক্ষমতাধর দেশটিতেও এখন সর্বোচ্চ মৃত্যুহার যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বের সবথেকে ক্ষমতাধর দেশটিতে আজো মৃত্যুর মিছিলে যু্ক্ত হয়েছে প্রায় আড়াই হাজার মানুষ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো সাড়ে ৬১ হাজারে। আক্রান্ত ছাড়িয়েছে ১০ লাখ ৬৪ হাজার। যুক্তরাষ্ট্রের পর সবথেকে বেশি মৃত্যুর দেশ আরেক ক্ষমতাধর রাষ্ট্র ব্রিটেন। নতুন করে দেশটিতে মৃত্যুর খাতায় নাম লিখিয়েছে ৭৯৫ জন- যা নিয়ে মৃতের সংখ্যা ২৬ হাজার ৯৭ জনে দাড়িয়েছে।

এদিকে, ইউরোপের ইতালিতে তুলনামুলক কমেছে মৃত্যুহার। গেলো ২৪ ঘন্টায় সেখানে মৃত্যুর খাতায় যোগ হয়েছে আরো ৩২৩ নাম। আক্রান্ত ২ লাখ ছাড়িয়েছে, মারা গেছে ২৭ হাজার ৬৮২ জন মানুষ। মৃত্যুহার কমে এসেছে ইউরোপের আরেক দেশ স্পেনেও। দেশটিতে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৪৫৩ জন; যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ২৭৫। আর আক্রান্ত ২ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ।

সামনে সপ্তাহ থেকে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিলেও ফ্রান্সে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৪২৭ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৮৭ জনে। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button