Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

স্পেনে মোট আক্রান্ত ২ লাখ ছাড়িয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩শ ১ জনের মৃত্যু হয়েছে। যা গত সোমবারের চেয়ে কম। করোনায় বিপর্যস্ত ইউরোপের এ দেশটিতে গত কিছুদিন ধরে প্রাণহানি কমে আসছে। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৪ হাজার।

দেশটিতে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও দেড় হাজারের কাছাকাছি মানুষ। মোট আক্রান্ত ২ লাখ ১১ হাজারের কাছাকাছি। কঠোর স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে কর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

স্পেনে গত ছয় সপ্তাহ ধরে বাড়িতে বন্দি থাকা ১৪ বছর বয়সের নিচের শিশুরা প্রথমবারের মতো বাইরে আসার অনুমতি পেলো। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু কমে আসায় আরোপিত বিধি-নিষেধে শিথিলতা করায় শিশুরা সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে, এক ঘণ্টার জন্য বাড়ির বাইরে আসতে পারবে।

এছাড়া দেশটিতে লকডাউনে শিথিল হওয়ায় অপ্রয়োজনীয় খাতের ১৭ লাখের বেশি কর্মী কাজে ফিরেছে। কঠোর স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে কর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী পেদরো সানচেস জানান, ৪ মে থেকে স্পেনের কিছু দ্বীপ অঞ্চলগুলোতে কিছুটা স্বাভাবিক অবস্থায় আনা হবে।

তারপর ১১ মে থেকে আনা হবে কিছু প্রদেশে,এরপর ক্রমান্বয়ে জুনের শেষের দিকে নতুন নতুন স্বাভাবিক অবস্থা ঘোষণা করা হবে। সেক্ষেত্রে পরিস্থিতি বিচারে জীবনযাত্রার অনেক কিছুতে আইনগত পরিবর্তন আনা হতে পারে। প্রধানমন্ত্রী আরো বলেন, বাহিরে বের হবার সময় মাস্ক,সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সমুদ্রস্নানে যেতে হলে, একই নিয়মই অনুসরণ করতে হবে।

স্পেনকে নতুন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেয়ার ৪ ধাপের একটি পরিকল্পনা মঙ্গলবার মন্ত্রীপরিষদ বৈঠকে অনুমোদিত হয়। নাগরিকদের স্বাস্থ্য ও জীবন রক্ষা করাই এ পরিকল্পনার মূল উদ্দেশ্য বলে জানান প্রধানমন্ত্রী।

লোকমান হোসেনে, স্পেন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button