Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

ভারতীয় উপমহাদেশে করোনায় মৃত্যুহার অসম্ভব কম

করোনাক্রান্ত দেশগুলোর মধ্যে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে এখন পর্যন্ত মৃত্যুহার বেশ কম। অথচ পৃথিবীর সবচেয়ে ঘণবসতিপূর্ণ অঞ্চল দক্ষিণ এশিয়া তাই কোভিড-১৯ সক্রমণের ব্যাপারে বরাবরই বিশেষ সতর্ক বার্তা দিয়েছিলেন গবেষকরা করছিলেন।

ভারতে প্রথম করোনা রোগী পাবার ২ মাস পর তা ২৭ হাজার অতিক্রম করেছে। মারা গেছেন ৮০০ জনের বেশি। বাংলাদেশে শনাক্তের সংখ্যা ৬ হাজারের বেশি। মারা গেছেন ১৫৫ জন। যা ইউরোপ এবং আমেরিকার তুলনায় অনেক কম।

এ বিষয়ে গবেষকরা বলছেন এই অঞ্চলে শুরুতেই লকডাউন দেয়া হয়েছিলো। তা কাজে লেগেছে। খালি চোখে অনেকেই ভাবছেন লকডাউন কড়াকড়িভাবে পালন হচ্ছে না। কিন্তু ইউরোপ বা আমেরিকার জনগনও পরিপূর্ণ ভাবে লকডাউন মানেননি। সুযোগ পেলেই ভেঙেছেন।

আরেকটি সম্ভাবনা বলছে, এই দেশগুলোতে ভাইরাসের যে স্ট্রেইন প্রবেশ করেছিলো তা ছিলো তুলনামূলক দূর্বল। তবে এই দাবির পক্ষে কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। এছাড়া ভারত ও বাংলাদেশের জনসংখ্যায় তরুণদের পরিমাণ সারা বিশ্বেই সর্বাধিক। এটিও আসলে মৃত্যুহার কমাতে সহায়ক হয়েছে। -বিবিসি

সংশ্লিষ্ট খবর

Back to top button