বানিজ্য সংবাদ
রমজানের দ্বিতীয় দিনেও স্থির রয়েছে কাঁচা বাজার

রমজানের দ্বিতীয় দিনেও স্থির রয়েছে রাজধানীর কাঁচা বাজার।
করোনার প্রভাবে পরিবহনের কিছুটা সংকট থাকলেও প্রতিদিনই ঢাকার বাইরে থেকে আসছে পন্যবাহী পরিবহন। বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারির কারণে দ্রব্যমুল্য মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানান বিক্রেতারা। তবে রাজধানীর পাইকারি বাজারে সবজীর দাম স্থির থাকলেও খুচরা বাজারে দামের কিছু তারতম্য দেখা যায়।
প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা, পেঁপে ২০ থেকে ২৫ টাকা। গরু ও খাসি বিক্রি হচ্ছে আগের দামেই।
বাংলা টিভি/রাসেল



