Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

৮ জুন ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করার পরিকল্পনা

করোনাভাইরাসকে পাশ কাটিয়ে আগামী ৮ জুন ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করার পরিকল্পনা নিয়েছে লিগ কর্তৃপক্ষ। এ ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলাপও চলছে নিয়মিত।

সরকারের নির্দেশনা পেলেই মাঠে গড়াবে খেলা। ৮ জুন শুরু হবে লিগ শেষ করা হবে ২৭ জুলাইয়ের মধ্যে। করোনার কারণে গত ১৩ মার্চ স্থগিত হয়ে যাওয়া লিগে সব দল মিলিয়ে ম্যাচ বাকি আছে ৯২টি। এই কয়দিনে দ্রুতই সব ম্যাচ শেষ করা হবে। কারণ ২২ আগস্ট থেকে আবার নতুন মৌসুম অর্থাৎ ২০২০-২১ মৌসুম শুরুর পরিকল্পনা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের।

ভাইরাসের সংক্রমণ এড়াতে ম্যাচগুলো সব ক্লাবের মাঠে না হয়ে আগে থেকে ঠিক করে রাখা কিছু সুনির্দিষ্ট ভেন্যুতে হতে পারে। আর মাঠে কোনো দর্শক থাকবে না। ইংলিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস এ খবর জানিয়েছে।

বাংলা টিভি/রাসেল

সংশ্লিষ্ট খবর

Back to top button