Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

করোনামুক্ত হয়ে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

করোনামুক্ত হয়ে কাজে ফিরছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার থেকে সরকারি দায়িত্ব গ্রহণ করবেন এবং থাকতে পারেন নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বেও। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

গত মাসে করোনার উপস্থিতি ধরা পড়ার পর থেকে জনসন স্বেচ্ছাবন্দি থাকেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৫ এপ্রিল জনসনকে মধ্য লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নেয়া হয়। ৭ এপ্রিল পর্যন্ত তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। গত কয়েকদিন ধরেই তার অবস্থার উন্নতি হয়েছে।

এদিকে, ব্রিটেনে এ পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার ৩৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ২০ হাজার ৩১৯ জন। করোনা পরিস্থিতিকে প্রাথমিকভাবে গুরুত্ব সহকারে না নেয়ায় সমালোচনা বাড়ছে। এছাড়া অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ব্রিটেন ৩০০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়বে।

সংশ্লিষ্ট খবর

Back to top button