Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাজ্য

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা প্রায় দুই লাখ, আক্রান্ত ২৮ লাখ ছাড়িয়েছে

করোনা পরিস্থিতি

বিশ্বজুড়ে ভাইরাসে মারা গেছেন প্রায় দুই লাখ মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৮ লাখ। আর সুস্থ হওয়ার সংখ্যা আট লাখের ওপরে। এদিকে, করোনা সংকট মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে, একযোগে কাজ করার পক্ষে মত দিয়েছেন বিভিন্ন দেশের নেতারা।

যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্সসহ বিশ্বের কয়েকটি দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আগের চেয়ে কিছুটা কমতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে নয় লাখের কাছাকাছি। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে এক হাজার ৯৫১ জনের। আর মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫২ হাজার।

তবে করোনার প্রাদুর্ভাব কম থাকায় দেশটির জর্জিয়া, আলাস্কা ও ওকলাহোমা রাজ্যে সেলুন ও ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে।ইতালিতে গত এক মাসের মধ্যে সবচেয়ে কম সংখ্যক প্রাণহানির রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪২০ জন। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ৭৬৮ জন। ইউরোপের আরেক দেশ স্পেনে, একদিনে মৃত্যু হয়েছে ৩৬৭ জনের। ফ্রান্সে মারা গেছেন ৩৮৯ জন।

এছাড়া তুরস্কে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়লেও, কমেছে মৃত্যুর হার। জার্মানিতে আক্রান্ত দেড় লাখের বেশি মানুষ, সেই তুলনায় মৃতের সংখ্যা কম। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৬০ জনের।  করোনার উৎপত্তিস্থল চীনের উহান শহরে, আক্রান্ত গুরুতর রোগীর সংখ্যা নেমে এসেছে শূন্যের কোঠায়।

এদিকে, কোভিড-১৯ মোকাবিলায় পরীক্ষা, ওষুধ ও ভ্যাকসিনের উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একজোট হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন বিশ্ব নেতারা। শুক্রবার এক ভিডিও কনফারেন্সে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডস আধানম গেব্রিয়াসুস জানান, পুরো বিশ্বই করোনার হুমকির মধ্যে থাকায় এটি মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভিডিও কনফারেন্সে অংশ নেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। তবে এই উদ্যোগে অংশ নেবে না করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র।

এছাড়া, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসাল ভন জানান, করোনা পরীক্ষা ও চিকিৎসার জন্য মে মাসে ৮১০ কোটি মার্কিন ডলারের তহবিল গঠনের চেষ্টা করা হবে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, জেনেভায় নিযুক্ত মার্কিন প্রতিনিধি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ থাকবে না। তবে এ উদ্যোগের দিকে আমরা দৃষ্টি রাখব।

সংশ্লিষ্ট খবর

Back to top button