Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বায়ার্ন মিউনিখ ও শালকের অনুশীলন শুরু

করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই জার্মানির দুই ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ ও শালকের অনুশীলন শুরু করেছে।স্থগিত হয়ে পড়া বুন্দেসলিগা মে মাসেই শুরু হচ্ছে ধরে নিয়ে এই প্রস্তুতি তাদের।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, ম্যাচ হতে হবে দর্শকহীন মাঠে। ক্লোজ ডোর ম্যাচ হলেও মৌসুমটা শেষ করার পক্ষে দেশটার ক্লাগুলো। বুন্দেসলিগা স্থগিত থাকার সময়সীমা আরো বাড়ানো না হলে মে মাসের ৯ তারিখ থেকে শুরু হবে খেলা। এ ব্যাপারে নতুন সিদ্ধান্ত আসবে আজ। মার্চের মাঝামাঝি থেকে করোনা সংক্রমণের কারণে জার্মানিতে বন্ধ আছে সব পর্যায়ের ফুটবল।

জার্মানির জনপ্রিয় ফুটবল লিগের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। দুইয়ে থাকা ডর্টমুন্ডের চেয়ে চার পয়েন্ট এগিয়ে তারা। লিগে এখনো বাকি ৯টি করে ম্যাচ।

বাংলা টিভি/রাসেল 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button