Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

করোনা : স্পেনে কমতে শুরু করেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

পশ্চিম ইউরোপের দেশ স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। আশার আলো দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।

গত সোমবার দেশটিতে, ৪১০ জন মারা গেলেও, ২২ মার্চের পর থেকে এটাই ছিলো একদিনে সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত সেখানে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২৩৮ জন। আক্রান্ত হয়েছেন, অন্তত ১ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন।

গত সোমবার নতুন রোগী শনাক্ত হয়েছেন, ৪ হাজার ২১৮ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৭ হাজার ৩৫৭ জন। দেশটিতে ভাইরাসে এ পযর্ন্ত ১২৫ জন বাংলাদেশী আক্তান্ত হয়েছেন এবং ৩ জন মারা গেছেন।

এদিকে, স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়েছেন, আগামী ৯ মে পর্যন্ত দেশটিতে লকডাউন চলবে। যদিও, ধীরে ধীরে বিধি নিষেধ কিছুটা শিথিল করা হচ্ছে। তবে, এক্ষেত্রে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি বাড়লে, ফের কড়াকড়ি আরোপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া, আগামী ২৭ এপ্রিল থেকে শিশুদের বাইরে খেলাধুলার অনুমতি দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন পেদ্রো সানচেজ। অন্যদিকে গত শুক্রবার কাতালোনিয়ার তারাগুনাতে মরক্কোর একজন ইমাম রাস্তায় নেমে লাউড স্পিকারে আজান দেয়ার ঘটনায়, গত সোমবার তদন্ত শুরু হয়েছে। লকডাউন চলাকালীন শহরের ভেনদ্রেলে মসজিদের সামনের রাস্তায় প্রকাশ্যে আজান দেন তিনি।

এতে প্রায় অর্ধশতাধিক মানুষ লকডাউন আইন ভেঙে রাস্তায় জমায়েত হন । স্থানীয় সিটি করপোরেশন বিষটিতে রাষ্ট্রীয় লকডাউন আইন ভঙ্গের অভিযোগ তোলেন।

লোকমান হোসেন, স্পেন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button