Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

তুরস্কে করোনা আক্রান্ত ৯১ হাজার, মারা গেছেন ২ হাজার

করোনা আক্রান্তের সংখ্যায় এবার ইরানকেও ছাড়িয়ে গেল তুরস্ক। জানা যায়, আক্রান্তের সংখ্যায় বর্তমানে ৭ম অবস্থানে রয়েছে তুরস্ক। গত মঙ্গলবার দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬শ ৭৪ জন।

ইউরোপ-আমেরিকার পর, এখন সবচেয়ে বেশি আক্রান্তের তুরস্কে। গত কয়েকদিনে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। এদিকে, নতুন করে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১২৩ জন। জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এখন পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত ৯০ হাজার ৯৮০ এবং মারা গেছেন ২ হাজার ১৪০ জন। অপরদিকে, গত সোমবারের হিসেব অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৭৭ জন এবং মারা গেছেন ১২৭ জন। তার আগের দিন নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৭৮৩ এবং মারা গেছে ১২১ জন।

গত কয়েকদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। প্রতিরোধের উপায় হিসেবে আগামী ২২ এপ্রিল মধ্যরাত থেকে তুরস্কে চারদিনের কারফিউ জারি থাকবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

সংশ্লিষ্ট খবর

Back to top button