Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

হাতের নাগালে রয়েছে নিত্যপণ্যের দাম

রাজধানীর কাঁচা বাজারগুলোতে সরবরাহ স্বাভাবিক থাকায় প্রতিটি সবজির দাম রয়েছে আগের মতই। পটল ৫০, বেগুন ৩০, ঢেঁড়স ৪০, বরবটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর তাই নিম্নবিত্ত আর মধ্যবিত্তের হাতের নাগালেই রয়েছে কাচা যে কোন সবজি।

মাছের পর্যাপ্ত মজুদ থাকায় দামটাও রয়েছে সাধ্যের মধ্যে। অপরিবর্তিত রয়েছে চাউলসহ অন্যান্য পণ্যের বাজারও। এছাড়া সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না গরু খাসির মাংস, কেজিতে বাড়তি নিচ্ছে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। তবে কমেছে ব্রয়লার মুরগি ও সব ধরনের ডিমের দাম।

এদিকে, সামাজিক সুরক্ষা রক্ষায় রাজধানীতে ব্যপক তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে তৎপর রয়েছে সেনাবাহিনী। চালানো হচ্ছে জনসচেতনতা। প্রয়োজন ছাড়া কেউ বের হলেই নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। সড়কের মোড়ে মোড়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর অসংখ তল্লাশি চৌকি।
তবে প্রাধান সড়কের চিত্র আর অলিগলির চিত্র যেন একেবারে আলাদা। মানুষের উপস্তিতি স্বাভাবিক সময়ের মতই চলাচল করছে। সামাজিক ভাবে সরাকার নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা বললেও তা মানছে অধিকাংশ মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button