Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১ লাখ ৭০ হাজারেরও বেশি

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ লাখে ঠেকেছে। বৈশ্বিক এ মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে বিস্তৃতি লাভ করেছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৭০ হাজারের বেশি। মোট আক্রান্ত ২৪ লাখ ৮২ হাজারের বেশি মানুষ।

গত কয়েকদিনের মত ২৪ ঘন্টায় সবথেকে বেশি মৃতের তালিকায় যথারীতি যুক্তরাষ্ট্র। এরপরই অবস্থান করছে যথারীতি যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স এবং স্পেন। বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রগুলো আজ কুপোকাত করোনার মরণ ছোবলে। কোন ভাবেই যেন বাগে আনতে পারছে না এ ভাইরাসের সংক্রমণ।

ভবিষ্যৎ কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে এখন কপালে ভাজ বিশ্ব নেতাদের। বিশ্বের সবথেকে ক্ষমতাধর রাষ্ট্রটি আজ অসহায় করোনার আঘাতে। গত কদিন যেন করোনা তার আবাসস্থল গেড়ে বসেছে মার্কিন মুল্লুকে। প্রতিদিন হাজারের উপরের মানুষের প্রাণহানি। দেশটিতে গোলো ২৪ ঘন্টায় ১ হাজার ৯৩৯ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪২ হাজার ৫১৪ জনে। আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছুইছুই।

যুক্তরাষ্ট্রের পর ইউরোপের দেশগুলোতে মহামারিতে রুপ নিয়েছে করোনাভাইরাস। দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ইতালি। গেলো ২৪ ঘন্টায় সেখানে মৃত্যুর খাতায় যোগ হয়েছে আরো ৪৫৪ জনের। এ নিয়ে দেশটিতে প্রাণহানির সংখ্যা দাড়ালো ২৪ হাজার ১১৪। তৃতীয় স্থানে যথারীতি ইউরোপের আরেকটি দেশ স্পেনে। নতুন করে প্রাণ গেছে ৩৯৯ জনের। এ নিয়ে দেশটিতে মারা গেলো মোট ২০ হাজার ৮৫২ জন।

ফ্রান্সেও প্রায় একি অবস্থা। নতুন করে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ৫৪৭ জনের। মৃত্যুর যোগফল ২০ হাজার ২৬৫ জনে। গত কয়েকদিনের মত যুক্তরাজ্যেও থামছে না মৃত্যুর মিছিল। গেলো ২৪ ঘন্টায় ৪৪৯ জনসহ মোট মৃত্যু ১৬ হাজার ৫০৬ জনের। এছাড়া পাশ্ববর্তী দেশ ভারতে ১৮ হাজার ৫৩৯ জনের মধ্যে ছড়িয়েছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫৯২ জনের।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুশিয়ারী দিয়ে বলেছেন, সারাবিশ্বে যে লক ডাউন চলছে তা যদি শিথিল করা হয় তাহলে করোনাভাইরাসের ভয়াল থাবায় সারাবিশ্ব নেমে আসবে কঠিন ও ভয়াবহ বিপযয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button