Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক এ মহামারিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল। আর, বিশ্বজুড়ে মৃত্যুবরণ করেছে ১ লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ। বিগত কয়েকদিনের মতই গেলো ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃতের তালিকায় যথারীতি যুক্তরাষ্ট্র। এরপরই অবস্থান করছে যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স ও স্পেন।

এখনো পর্যন্ত বিশ্বে প্রাণহানি আর আক্রান্তে সবাইকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। গত কয়েকদিন থেকে তুলনামুলকভাবে মৃতের সংখ্যা কমলেও শীর্ষেই রয়েছে দেশটি। গেলো ২৪ ঘন্টায় ১ হাজার ৫৩৪ জনের মৃত্যু নিয়ে, দেশটিতে মোট মৃতের সংখ্যা দাড়ালো ৪০ হাজার ৬৬১ জনে এবং মোট আক্রান্ত সাড়ে ৭ লাখেরও বেশি।

মৃতের সংখ্যা কমলেও পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে যথারীতি ইতালি। গত ২৪ ঘন্টায় সেখানে আরো ৪৩৩ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৬৬০ জনে। আর আক্রান্ত ১ লাখ ৭৮ হাজারের বেশি।
করোনা ভাইরাসে মৃত্যুর হার কমেছে স্পেনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১০ জন- যা গত প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক হার। এখন পর্যন্ত মারা গেছেন ২০ হাজার ৪৫৩ জন।

ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও নতুন করে ৩৯৫ জন নাম লিখিয়েছে মৃত্যুর খাতায়। গত কয়েকদিনের তুলনায় মৃত্যুহার কমে এসেছে দেশটিতে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো প্রায় ২০ হাজার। আক্রান্ত দেড় লাখের বেশি মানুষ।

তবে যুক্তরাষ্ট্রে পর দৈনিক প্রাণহানির তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটেন। গেলো ২৪ ঘন্টায় নতুন করে ৫৯৬ জন প্রাণ হারিয়েছেন এ ভাইরাসে। দেশটিতে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়ালো। আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজারের মত।

এ ছাড়া ভারতে ১৭ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। আর উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা চার হাজার ৬৩৬। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button