Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

নিজের জন্মদিনের টাকায় দুস্থদের খাওয়ালেন

মহামারি করোনা ভাইরাসে ফলে যখন সব কিছু বন্ধ তখন অসহায় দুস্থ, প্রতিবন্ধি ও শিশুদের মুখে একবেলা খাবার তুলে দিচ্ছে দুস্থ প্রতিবন্ধি ফাউন্ডেশন। প্রতিদিন দুপুরে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে সংস্থাটির পক্ষ থেকে প্রায় শতাধিক অসহায় মানুষের মুখে একবেলা খাবার তুলে দিচ্ছেন তারা।

তাদেরই একজন ইভান খন্দকার প্রতিবছরের ন্যায় এবার হৈই-হল্লুড় করে জন্মদিন পালন না করে সেই টাকা দিয়ে দুস্থদের মুখে খাবর তুলে দিচ্ছে। তারা দায়িত্ব নিয়েছেন প্রতিদিন দুপুরে দুস্থদের মুখে আহার তুলে দেয়ার। পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

Capture11

এখানে যারা খাবার খাচ্ছেন কেউ রিকশা চালক, কেউ ভিক্ষুক কেউবা আবার পথ শিশু। মহামারি করোনা ভাইরাসের প্রভাবে থমকে গেছে এ সকল ছিন্নমূল মানুষ গুলোর জীবন। কোন প্রাপ্তির জন্য নয় মানুষ হয়ে মানুষের পাশে দাড়াতেই তাদের এই আয়োজন।

বুলবুল আহমেদ, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button