Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ২১ লাখ ৮৪ হাজার, মৃত প্রায় দেড় লাখ

করোনার ছোবলে সারাবিশ্বে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২১ লাখ ৮৪ হাজার। যার মধ্যে মারা গেছেন প্রায় দেড় লাখ। যুক্তরাষ্ট্রে এখনো আক্রান্তের আর মৃতের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। ইতালিকে আক্রান্তের সংখ্যা কমলেও, কমেনি মৃতের হার।

এদিকে, বেশ কয়েকদিন পর আবার চীনে করোনায় একদিনে ১ হাজার ২৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে করোনার ভয়াবহ তাণ্ডব। এই মুহূর্তে করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু আর আক্রান্তের ভারে জর্জরিত পৃথিবীর সবচে ক্ষমতাধর এ দেশটি।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২ হাজার ৫শ ৬৯ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাড়ালো ৩৪ হাজার ৭’শ; আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজারের কাছাকাছি। এদিকে, সারা বিশ্বে যে কয়টি দেশে করোনা রুদ্রমূর্তি নিয়েছে ফ্রান্স তাদের অন্যতম। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১ হাজার ৪৩৮ মৃত্যুর রেকর্ড করা হয়েছে দেশটিতে।

এর মধ্য দিয়ে সরকারি হিসেবে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৯২০ জনে। আর মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭ জন। আপস… অন্যদিকে, বেশ কয়েকদিন পর আবারো চীনে করোনায় একদিনে ১২’শ ৯০ জনের মৃত্যুর খবর বেরিয়েছে। চীনের তথ্য নিয়ে সবাই সন্দিহান থাকলেও বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে দেশটি।

ইতালিতে সংক্রমণ কমলেও, কমছে না মৃত্যুহার। করোনার মরণ ছোবলে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালির। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ হাজার ৬৬৭ জনের করোনা শনাক্ত হয়। অন্যদিকে, স্পেনে করোনায় মৃত্যু ১৯ হাজার ছাড়িয়েছে। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৫৫১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ইরানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৯২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৮৬৯ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button