
ডোপি টেস্টে পজিটিভ হওয়ায়, ২০১৩ সালের লন্ডন ম্যারাথন বিজয়ী কেনিয়ান দৌড়বিদ ড্যানিয়েল ওয়ানিজরুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট এ সিদ্ধান্ত জানায়।
এআইইউ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করেছে, ওয়ানিজরুর বিরুদ্ধে ডোপিং এর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ফলে ২৭ বছর বয়সী এই অ্যাথলেট অভিযোগের শুনানি না হওয়া পর্যন্ত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
২০১৬ সালে আমস্টারডাম ম্যারাথনের শিরোপা জেতেন ওয়ানিজরু। এছাড়া, লন্ডন ম্যারাথনে একবার অস্টম ও একবার একাদশতম স্থান পান। এর আগে, ২০১২ সালের লন্ডন অলিম্পিকে প্রাক্তন ম্যারাথন বিশ্ব রেকর্ডধারী ও ব্রোঞ্জ পদকপ্রাপ্ত উইলসন কিপস্যাংকে গত জানুয়ারিতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিলো।
এ নিয়ে গত পাঁচ বছরে প্রায় ৬০ জন কেনিয়ান অ্যাথলিটকে অ্যান্টি-ডোপিং বিধি লঙ্ঘনের জন্য শাস্তি দেয়া হয়েছে।



