Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদবাংলাদেশ

৭৮ ভাগ শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ

বিজিএমইএ সদস্যভুক্ত পোশাক কারখানার ৭৮ ভাগ শ্রমিকের মার্চের বেতন পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন, বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। বুধবার ১৫ এপ্রিল বিকেলে গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় একথা জানান তিনি।

বিজিএমইএ জানায়, সংগঠনটির সদস্যভুক্ত ২ হাজার ২৭৪টি কারখানার মধ্যে ১ হাজার ১৮৬টি কারখানায় বেতন পরিশোধ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৩৭২টি কারখানার মধ্যে ২০১টি, গাজীপুরে ৮১৮টির মধ্যে ৪৩২টি, সাভার-আশুলিয়ায় ৪৯১টির মধ্যে ২৪৩টি, নারায়ণগঞ্জের ২৬৯টির মধ্যে ১১৮টি, চট্টগ্রামের ৩২৪টির মধ্যে ১৫৬টি ও প্রত্যন্ত অঞ্চলের ৪২টি কারখানার মধ্যে ৩৬টির বেতন দেয়া হয়েছে।

এছাড়া দু-একটি ছোট কারখানা এখনো বেতন পরিশোধ করেনি। এর আগে বৃহস্পতিবার ১৬ এপ্রিলের মধ্যে সব পোশাক শ্রমিকের মার্চের বেতন পরিশোধ করতে কড়া নির্দেশনা দেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button