Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

সোয়াইন ফ্লুর চেয়েও ১০ গুণ বেশি প্রাণঘাতী করোনা

বিশ্বজুড়েই ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত মানুষের সংখ্যা সাড়ে ১৯ লাখের কাছাকাছি। আর মারা গেছেন প্রায় এক লাখ ২০ হাজার। সুস্থ হয়েছেন সাড়ে চার লাখ। এমন অবস্থায় আরেকটি সতর্কবার্তা দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেড্রস আধানম গ্যাব্রিয়াসুস। তিনি জানান, সোয়াইন ফ্লুর চেয়েও ১০ গুণ বেশি প্রাণঘাতী এটি।

করোনায় যুক্তরাষ্ট্রে ক্রমেই ভারি হচ্ছে লাশের মিছিল। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরো ১ হাজার ৫১৬ জন। প্রাণহানি বেড়ে ছাড়িয়েছে সাড়ে ২৩ হাজার। দেশটির অঙ্গরাজ্য নিউইয়র্কে নতুন ছয় জনসহ মোট ১৩৭ বাংলাদেশির মৃত্যু।

এদিকে, অর্থনীতিতে চাঙ্গা করতে শিগগিরই লকডাউন তুলে নেয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে অর্থনীতি চাঙ্গা করতে ট্রাম্প প্রশাসনের ঘোষিত ২০ হাজার কোটি ডলারের স্টিমুলাস প্যাকেজটি অনেক বিতর্কের পরও অনুমোদিত হয় সংসদে।

অন্যদিকে, এই প্রথম যুদ্ধবিমানবাহী মার্কিন রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্টের এক নাবিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। যুক্তরাজ্যে নতুন করে ৭১৭ জনের মৃত্যু নিয়ে দেশটিতে প্রাণহানি ১১ হাজারের বেশি। ইউরোপের দেশগুলোতে কিছুটা কমেছে, করোনার দাপট। স্পেনে নতুন করে মারা গেছেন ৫১৭ জন। প্রাণহানির সংখ্যা ১৭ হাজারের উর্ধ্বে। ইতালিতে একদিনে ৫৬৬ ও ফ্রান্সে মারা গেছেন ৫৭৪ জন।

ফ্রান্সে আক্রান্ত ও মৃতের সংখ্যা আগের চেয়ে কমতে শুরু করায়, ১১ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ভারতে একদিনে রেকর্ড ১ হাজার ২৭৯ জন আক্রান্ত নিয়ে দেশটিতে এখন মোট আক্রান্ত ১০ হাজার ছাড়িয়েছে। মোট মৃতের সংখ্যা সাড়ে তিনশো। মঙ্গলবার সকালে লকডাউন মেনে চলায় দেশের মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে, লকডাউনের মেয়াদ তিন’মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিকে, সিঙ্গাপুরে একদিনে রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবাদ সম্মেলনে বিশ্ববাসীকে এখন পযর্ন্ত কোনো সুখবর দিতে পারেনি সংস্থাটি। সোমবারের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থা প্রধান জানান, গত দশকের মহামারি সোয়াইন ফ্লুর চেয়েও ১০ গুণ বেশি প্রাণঘাতী করোনাভাইরাস।

ট্রেডোস (সোয়াইন ফ্লু যাকে আমরা এন ওয়ান, এইচ ওয়ান ভাইরাস বলে জানি, তারচেয়েও ১০ গুণ প্রাণঘাতী হলো নভেল করোনাভাইরাস। ২০০৯ সালে সারা বিশ্বে মহামারির আকার ধারণ করেছিলো সোয়াইন ফ্লু। কিন্তু করোনাভাইরাস অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। সে তুলনায় এর প্রাদুর্ভাব কমার গতি শ্লথ।) এমন পরস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ফের অর্থায়ন বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সংশ্লিষ্ট খবর

Back to top button