Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকপ্রধানমন্ত্রীযুক্তরাজ্য

করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর অবস্থার উন্নতি

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর লন্ডনের একটি হাসপাতালে ভর্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার উন্নতি হয়েছে এখন তিনি হাঁটাচলা করতে পারছেন।শনিবার এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সেন্ট টমাস হাসপাতালের জাতীয় স্বাস্থ্যসেবা কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন।

উল্লেখ্য যে মার্চের ২৭ তারিখে বরিস জনসন জানান তার শরীরে করোনার মৃদু লক্ষণ দেখা দেয়ায় ডাউনিং স্ট্রিটের অ্যাপার্টমেন্টে তিনি আইসোলেশনে চলে যান।

প্রধানমন্ত্রীর মুখপাত্রের বরাত দিয়ে সিএনএন জানায়,আইসিইউতে জনসন তিন রাত কাটিয়েছেন এবং তাকে অক্সিজেন দেয়া হয়েছে। তবে ভেন্টিলেশনের মাধ্যমে তাকে চিকিৎসা দেয়ার প্রয়োজন হয়নি।এখন তিনি অল্প হাঁটাচলা করতে পারছেন।

 

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button