Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

দর্শক বিহীন লিগ শুরুর সিদ্ধান্ত স্পেন-জার্মানির

মে মাসের শুরু থেকে দর্শকবিহীনভাবে ফুটবল লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে জার্মানি, স্পেন। তাতে অবশ্য সায় দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগেই লিগ শুরু করে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে দেশগুলো। বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখন মৃত্যুর মিছিল। মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

মহামারিতে মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ইউরোপে। মহাদেশটিতে ফুটবল বন্ধ রয়েছে একমাসের মতো সময় ধরে। এরপরও বুন্দেসলিগা জানিয়েছে মে মাস থেকেই তারা লিগ শুরু করতে চায়। কিন্তু ফিফার সভাতি জিয়ান্নি ইনফান্তিনো সতর্ক করে বলেন, এত দ্রুত লিগ শুরু করা হবে বোকামি।

তিনি আরও বলেন, সবার আগে সুস্থতা নিশ্চিত করে, পরে প্রতিযোগিতায় আয়োজন করা উচিত। করোনার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য দুই দশমিক সাত বিলিয়ন ডলারের বিশেষ তহবিলের কথাও জানান ইনফান্তিনো।

সংশ্লিষ্ট খবর

Back to top button