Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

স্রোতের বিপরীতে বায়ার্ন মিউনিখ

করোনাভাইরাসে থমকে আছে পুরো বিশ্ব, সেখানে দুঃসাহসিক বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখ। স্রোতের বিপরীতে তারা শুরু করেছে অনুশীলন।

লকডাউনে পুরো জার্মানি অনিশ্চিত ভবিষ্যতের মাঝেও বসে ব্যতিক্রম বায়ার্ন মিউনিখের পুরো স্কোয়াড। একমাস না যেতেই সবুজ গালিচায় সোমবার ফিরেছে বাভারিয়ানরা।

পাঁচ ভাগে সামাজিক দূরত্ব মেনে চলছে ম্যানুয়েল নয়্যার, লেভানডোভস্কি, থমাস মুলারদের ওয়ার্ম আপ। এদিকে, ইংলিশ ক্লাব লিভারপুল, কঠিন পরিস্থিতিতে খেলার সাথে সংশ্লিষ্ট নয়, এমন কর্মীদের সাময়িক ছুটি দিয়েছিলো।

ব্রিটিশ সরকারের স্কিম অনুযায়ী সাময়িক ছুটিতে যাওয়া কর্মীদের বেতনের ৮০ ভাগ পাওয়া যাবে সরকারের পক্ষ থেকে। আর ২০ ভাগ বেতন দেবে ক্লাব।

করোনার এই দুযোর্গকালীন সময়ে এগিয়ে এসেছে নেদারল্যান্ডসের ফুটবলাররা। পুরুষ ও নারী জাতীয় দলের সাথে, ফুটবল অ্যাসোসিয়েশন, স্পন্সররাও একত্রিত হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button