Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

তিন মাসের বাসা ভাড়াসহ অন্যান্য বিল স্থগিতের ঘোষণা

করোনা ইস্যুতে সাইপ্রাস সরকার দেশটিতে তিন মাসের বাসা ভাড়াসহ, অন্যান্য বিল স্থগিত ঘোষণা করেছে ।

জানা যায়, ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় জনগণকে সাহায্য করতে, দেশটির সরকার তিনমাসের জন্য সবধরনের বাসা ভাড়া, বিদুৎ বিল, পানির বিল এবং ইন্টারনেট বিল স্থগিত ঘোষণা করেছে।

ঘোষণা অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত তিনমাস, যদি কেউ বাসাভাড়া দিতে না পারে, তবে বাড়ির মালিক বাসা ভাড়া চাইতে পারবেন না। যদি কেউ বাসা ভাড়ার জন্য চাপ দেয়, তবে, পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

সারা বিশ্বে চলমান করোনা সংকটের কারণে, গত দুই সপ্তাহ ধরে লকডাউন চলছে দেশটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় নতুন করে আবারও, ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সাইপ্রাস সরকার।

এদিকে লকডাউনের কারণে অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর মধ্যে স্বল্প আয়ের প্রবাসী বাংলাদেশিরা খুব খারাপ সময় পার করছেন। সাইপ্রাসে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে মোট ৪৬৫ জন আক্রান্ত এবং ১২ জন মারা গেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button