
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার মা ডলোরস সালা কারিও। স্পেনের বার্সেলোনার মানরাসায় ৮২ বছর বয়সে মারা যান তিনি। শোকপ্রকাশ করেছে, ইংলিশ ক্লাবটি।
কাতালুনিয়া রাজ্যের রাজধানী বার্সেলোনা বৈশ্বিক মহামারীতে স্পেনে সবচেয়ে বেশি আক্রান্ত শহরগুলোর একটি।
আর এখানকার মানরেসা শহরে করোনায় আক্রান্ত হয়েছিলেন পেপ গার্দিওলার মা ডলোরস সালা কারিও। গত সপ্তাহে স্পেনের কাতালুনিয়ায় নিজ গ্রামে করোনা প্রতিরোধে প্রায় এক মিলিয়ন ইউরো অনুদান দিয়েছিলেন গার্দিওলা।
এর আগে মায়ের নামে করা তহবিল থেকে বার্সেলোনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে চিকিৎসার সরঞ্জাম কেনার জন্য অর্থ দেওয়া দেন তিনি।
বাংলাটিভি/ হাসিব



