Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

মাসিক ৮শ ইউরো প্রণোদনা দেবে গ্রীস সরকার

যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালীর মতো উন্নত রাষ্ট্রগুলোতে তাণ্ডব চালানোর পর এবার করোনা ভাইরাস আক্রমণ করেছে গ্রীসে। গত রোববার একই দিনে দেশটিতে মারা গেছেন ১০ জন।

এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৩৫ জন।

প্রতিদিনই মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। দেশটির নাগরিক সুরক্ষা প্রতিমন্ত্রী নিকোলাস খারদালিয়াস বলেন, বর্তমান পরিস্থিতিতে ইতালী, যুক্তরাষ্ট্র বা স্পেন হতে না চাইলে গ্রীসকে অবশ্যই আরো সচেতন হতে হবে এবং মানতে হবে আরো কঠোর নিয়ম নীতি।

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে কয়েক সপ্তাহ ধরেই গ্রীসে চলছে লকডাউন। এতে, দেশটির নাগরিকসহ প্রবাসী বাংলাদেশীরাও গৃহবন্দী হয়ে পড়েছেন। কর্মক্ষেত্রে যেতে না পারায়, লোকসান হচ্ছে ব্যাবসায়ী, চাকরীজীবিসহ নানা পেশার প্রবাসীদের।

এমতাবস্থায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। নানা সংকটে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন প্রবাসীরাও। তা সত্বেও, তারা গ্রীস সরকারের নির্দেশনা মেনে বাসায় অবস্থান করছেন।

এদিকে, দেশটির সরকারের তরফ থেকে মাসিক ৮০০ ইউরো প্রণোদনা এবং ৪০ শতাংশ বাসা ভাড়া মওকুফের ঘোষণা হলেও, যথাযথ নিয়ম-কানুন বা প্রয়োজনীয় কাগজ পত্রের অভাবে, অনেকেই এই সুযোগ থেকে  বঞ্চিত হচ্ছেন।

জাকির হোসাইন, গ্রীস প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button