Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

করোনা সংকটে বাফুফের সাধারণ সভা ও নির্বাচন স্থগিত

বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের সাধারণ সভা ও নির্বাচন স্থগিত হওয়ার সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাফুফেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি

যেখানে বাফুফের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ বাড়িয়েছে ফিফা। তারা জানিয়েছে, যতদিন এই পরিস্থিতি থাকবে, ততদিন নির্বাচন হবে না। সেই সময় পর্যন্ত বর্তমান নির্বাহী কমিটি-ই দায়িত্ব পালন করবে। বৃহষ্পতিবার বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হতে চলেছে আগামী ৩০ এপ্রিল। আগামী ২০ এপ্রিল বাফুফের সাধারণ সভা হওয়ার কথা ছিল, করোনাভাইরাসের কারণে সরকার সব অফিস-আদালত বন্ধ ঘোষণা করলে বাফুফে নির্বাচন স্থগিত করে দেয়।

বাংলা টিভি/রাসেল 

সংশ্লিষ্ট খবর

Back to top button