Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিকইউরোপ

করোনা : বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৬ হাজার, আক্রান্ত ৯ লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪৬ হাজার এবং আক্রান্ত ৯ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে কেবল ইউরোপেই সংখ্যাটা ৩০ হাজারের বেশি। চীন ও ইরানের পর করোনা ভাইরাস মূল আঘাতটি হানে ইতালিতে।

তবে করোনা ভাইরাসের কেন্দ্র এখন ইতালি থেকে সরে ক্রমশ স্পেনের দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রেও মৃতের সংখ্যা বাড়ছে। এক দিনে স্পেনে ৮৬৪ জন এবং ব্রিটেনে ৫৬৩ জনের মৃত্যু হয়েছে।

স্পেন এখন বিশ্বের তৃতীয় দেশ যেখানে ১ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস আপডেট বলছে, স্পেনে গতকাল মৃতের সংখ্যা মোট ৯ হাজার ছাড়িয়েছে।

কেবল স্পেন ও ইতালিতেই মারা গেছে ২২ হাজারের বেশি মানুষ। টানা পাঁচ দিন স্পেনে ৮০০ বা তার চেয়ে বেশি মানুষ মারা গেছে। তবে গোটা ইউরোপের অবস্থাই এখন শোচনীয়। চীনে মৃতের সংখ্যা ৩ হাজার ২০০র মতো। এর চেয়ে বেশি মারা গেছে কেবল ফ্রান্স, ইতালি ও স্পেনে।

ইতালিতে মৃতের সংখ্যা ১৩ হাজার ১৫৫। ২৪ ঘণ্টায় ৮৩৭ জন মারা গেছে। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ২ হাজার ৩০০ ছাড়িয়েছে। নেদারল্যান্ডে ১ হাজার অতিক্রম করেছে। বেলজিয়ামে ৮০০র বেশি মানুষ মারা গেছে। জার্মানিতেও ৮০০র কাছাকাছি মানুষ করোনা ভাইরাসে মারা গেছে। সুইজারল্যান্ডে ৫০০র কিছু কম মানুষ মারা গেছে।

তুরস্ক, সুইডেন ও পর্তুগালেও ৭শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে এই বৈশ্বিক মহামারিতে। এদিকে অস্ট্রিয়ায় মারা গেছে প্রায় দেড়শ’ মানুষ। ইউরোপ পুরো বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন। ইউরোপীয় ইউনিয়ন পুরো ইউরোপ জুড়ে লকডাউন দিয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button