Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশরাজনীতিশোক সংবাদ

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ শামসুর রহমান শরীফ ডিলু

মারা গেলেন পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ ও পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলু । বৃহস্পতিবার ভোরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

সরকার দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শরীফ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিগত ছয় মাস লন্ডন, মুম্বাই ও সর্বশেষ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

১৯৪০ সালের ১০ মার্চ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

তার নির্বাচনী এলাকা পাবনার ঈশ্বরদীতে জানাজা এবং সেখানেই এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। এবং জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button