Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

বিশ্ব মুসলিমদের হজের জন্য অপেক্ষা করতে বললেন সৌদি মন্ত্রী

করোনা মহামারীর কারণে এখনই হজের পরিকল্পনা না করে পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বললেন  সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মোহাম্মেদ সালেহ বিনতেন।

মঙ্গলবার সৌদি টেলিভিশন আল-এখবারিয়ায় ও বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার মাধ্যমে এই তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, হাজি ও ওমরাহ পালনকারীদের বরণ করতে সম্পূর্ণ প্রস্তুত আছে সৌদি। কিন্তু চলমান পরিস্থিতির কারণে আমরা মুসলিম ও দেশের নাগরিকদের স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সচেতন। এজন্য আমরা বিশ্ব মুসলিম ভাইবোনদের করোনা পরিস্থিতির অবসান না হওয়া পর্যন্ত হজ পরিকল্পনা স্থগিত রাখা হবে।

নভেল করোনাভাইরাস ছড়ানোর ভয়ে গত মাসের শুরুর দিকে মৌসুমের ওমরাহ স্থগিত করা হয়। অভূতপূর্ব এই পদক্ষেপের কারণে এবছরের হজ নিয়ে তখনই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ওমরাহ স্থগিতের পাশাপাশি বিদেশি যাত্রী বহনকারী বিমান চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।

গত সপ্তাহে মক্কা ও মদিনাসহ একাধিক শহরে বাসিন্দাদের প্রবেশ ও বহির্গমন বন্ধ করে দেয়া হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button