করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল রাশিয়া

করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জন্য জন্য মাস্ক ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানায় বুধবার মস্কোর কাছে একটি বিমানঘাঁটি থেকে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম ও মাস্ক নিয়ে রাশিয়ার একটি সামরিক বিমান যুক্তরাষ্ট্রের পথে রওনা দিয়েছে ।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপের সূত্রে মস্কো এ সাহায্য পাঠাল। ক্রেমলিন জানান সোমবারের কথোপকথনে এই দুই নেতা প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস মোকাবেলায় সবচেয়ে কার্যকর পদ্ধতি কি হতে পারে,তা নিয়েও আলাপ করেছেন ।
এদিকে যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়ার এ সাহায্য পাঠানোকে ট্রাম্পের অনেক সমালোচকই ভালো চোখে দেখছেন না। এবং তারা মার্কিন প্রেসিডেন্টকে পুতিনের কাছ থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছেন। এবং মস্কো তাদের এ সাহায্য পাঠানোর বিষয়টিকে ভূ-রাজনৈতিক কাজে ও নিজেদের প্রভাব বাড়াতে ব্যবহার করবে বলে সতর্ক করেছেন তারা।
এদিকে সমালোচকদের এ উদ্বেগ উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। ট্রাম্প এ সহযোগিতাকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন মঙ্গলবার রাতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
যুক্তরাষ্ট্রে সাহায্য পাঠানোর প্রসঙ্গে বলতে গিয়ে পেসকভ বলেন মস্কোর দরকারের সময় যুক্তরাষ্ট্রও সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন।
বাংলাটিভি/শহীদ



