Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

করোনায় ক্রেতাশূন্য বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল

করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজধানীর কাচাবাজারে। নিম্নবিত্তের হাতের নাগালে যেকোন পন্য। তবে বাজার বিশ্লেষণে দেখা গেলো রাজধানীর বেশ কয়েকটি বাজার থেকে মোহাম্মদপুরের টাউনহল কাচাবাজারে কাচাসব্জি বেশী দামে বিক্রী হচ্ছে।

এছাড়া যেকোন ধরনের মাছ ও মুদি পণ্যের বাজার রয়েছে স্থিতিশীল। লক্ষ্য করা যায়নি কেমন একটা  ক্রেতার উপস্থিতিও। এদিকে রমজানকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে সারাদেশ ব্যাপী টিসিবির পণ্য বিক্রয় সেবা।

মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি বাজারে ক্রেতা সমাগম থাকলেও আজ আবার লক্ষ্য করা গেলো উল্টো চিত্র। রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল কাচাবাজার ক্রেতাশুন্য। প্রয়োজনের তাগিদেই খুজে পাওয়া গেল কয়েকজনকে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেলো, মোহম্মদপুরের টাউনহল বাজারে কাচাসব্জির দাম অন্যান্য বাজার থেকে একটু বেশি।যথারীতি অন্যান্য বাজার থেকে পেয়াজও বিক্রী হচ্ছে কেজিতে ১০টাকা বেশি দরে। ব্যবসায়ীদের আশঙ্কা বাজারে এমন ক্রেতা শূন্য থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা।

বাজারে মাছের সরবরাহ রয়েছে ঠিকই। তবে দামটাও ক্রেতাদের নাগালে। বিশেষ করে নববর্ষকে সামনে রেখে এবারে কোন প্রভাব পড়েনি ইলিশের দামে।  ৮শ টাকায় পাওয়া যাচ্ছে ১ কেজি ওজনের একটি ইলিশ।

ডাল, তেল, চিনি, গুড়াদুধসহ বিভিন্ন মশলার দামে কোন পরিবর্তন আসেনি। তবে ক্রেতা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।

আগের দামেই বিক্রী হচ্ছে ডিম। হালিপ্রতি ডিম ২৮ টাকা দরে বিক্রী হচ্ছে। স্থিতিশীল রয়েছে চালের বাজার। আর সরকারের বেধে দেয়া দামেই বিক্রী হচ্ছে যেকোন ধরনের মাংশ।

এদিকে রমজানকে সমানে রেখে আজ থেকে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রয় সেবা। তবে এ সেবায় নিম্নবিত্তরা খুশি হলেও তাদের দাবি অতি শিগগিরই খাদ্য তালিকায় চাল, আটা ও পেয়াজের অর্ন্তভুক্তি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button