Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

অনুদান নয় গার্মেন্টস খাতকে ২ শতাংশ সুদে ঋণ

শতকরা ২ শতাংশ হার সুদে রফতানি খাতে ৫ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার দুপুরে করোনার কারণে দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পকে কোনো আর্থিক সুবিধা দেয়া হয়নি। এমনকি সরকারের পক্ষ থেকে পোশাক কারখানা বন্ধে নির্দেশনাও দেয়া হয়নি। যাদের কাজ আছে তারা স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস খোলা রাখতে পারেন।

এতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে যতদিন প্রয়োজন হবে,ততদিন  মাঠে থাকবে সেনাবাহিনী।

এতে উপস্থিতি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম,প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড.আহমদ কায়কাউসসহ সরকারের সংশ্লিষ্ট সচিবরা, বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির,এনবিআর চেয়ারম্যানসহ ব্যবসায়ী প্রতিনিধিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button