Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

ন্যায্য মূল্যে রোজার পণ্য বিক্রি শুরু টিসিবির

ন্যায্য মূল্যে আসন্ন রোজার পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ বুধবার সকাল ৩৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্রি শুরু হয়েছে এসব পণ্য। আগামী ২০ মে পর্যন্ত এ  চলবে কার্যক্রম

টিসিবি রোজা উপলক্ষে আপাতত চিনি, মসুর ডাল, সয়াবিন তেল-এই তিনটি পণ্য বিক্রি করছে।তবে রোজার আগে ১০ এপ্রিলের পর ছোলা ও খেজুর বিক্রি শুরু করা হবে ।

চিনি ৫০ টাকা,মসুর ডাল ৫০ টাকা ও সয়াবিন তেল ৮০ টাকা কেজি দরে বিক্রি করছে। আর ছোলা ও খেজুরের দাম নির্ধারিত হবে বিক্রি শুরুর সময়।

ঢাকায় ৫০টি ভ্রাম্যমাণ ট্রাক,চট্টগ্রামে ১৬টি,অন্যান্য বিভাগীয় শহরে ১০টি এবং জেলা সদরে চারটি করে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে এসব পণ্য ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button