Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাপড়াশোনাবানিজ্য সংবাদ

করোনা ছুটিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট

বিশ্বব্যাপী করোনার কারণে তার প্রভাব পড়েছে সব জায়গায়, সরকার ঘোষিত সাধারণ ছুটিতে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে প্রতিদিন বাড়ছে কন্টেইনারের সংখ্যা। কমে গেছে বন্দর থেকে আমদানি পণ্যের কন্টেইনার ডেলিভারিও। যদি এ অবস্থা অব্যাহত থাকে তাহলে চ্ট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের আশঙ্কা রয়েছে ।

প্রায় ৫০ হাজার টি-ই-ইউ-এস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন ৪ হাজারের বেশি কন্টেইনার ডেলিভারি দেয়া হয়। কিন্তু, সাধারণ ছুটির প্রথম ছয়দিনে ডেলিভারি দেয়া হয়েছে মাত্র সাড়ে ৬ হাজার টি-ই-ইউ কন্টেইনার ।

বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে ধারণ ক্ষমতার অন্তত ৩০ শতাংশ জায়গা খালি রাখতে হয়। কিন্তু এখন বন্দরে কন্টেইনারের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ হাজার টি-ই-ইউ-এস। এই সংখ্যা আরও কিছু বাড়লে ছাড়িয়ে যাবে ধারণক্ষমতা।

সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু বলেন, ছুটি শেষ হওয়ার পর যে চাপটা পড়বে এই বন্দরের উপর, তা সামাল দেয়াটা অনেক কষ্টকর হবে।

তবে ফাঁকে ফাঁকে যদি আমরা শিল্প কাঁচামালগুলো নিয়ে যেতে পারি তাহলে কন্টেইনারের ডেলিভারির সংখ্যা বাড়বে। সংকট সমাধানে কর্তৃপক্ষকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের।

প্রতিদিন বিভিন্ন দেশের ১০-১২টি জাহাজ থেকে খালাস হচ্ছে ৩ হাজারের বেশি কন্টেইনার। তাই কন্টেইনার জটমুক্ত সেবা নিশ্চিত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চায় বন্দর কর্তৃপক্ষ।

পরিস্থিতি সামাল দিতে কন্টেইনার রাখার জন্য আইসিডিসহ নতুন জায়গা খোঁজা হচ্ছে বলে জানান বন্দর কর্তৃপক্ষের সচিব। করোনার কারণে গত ২৬শে মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এতে বন্ধ হয়ে যায় অধিকাংশ শিল্প-কারখানা। ফলে কমে যায় বন্দর থেকে পণ্য ডেলিভারিও।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button