Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

বিশুদ্ধ খাবার-ফল ও সবজি সঙ্কটে পড়তে পারে বিশ্ববাসী : ফাও

করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের মানুষ বিশুদ্ধ খাবার, ফল আর সবজি সঙ্কটে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-ফাও।

দ্যা গার্ডিয়ানকে দেয়া এক বক্তব্যে সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ জানান, কোভিড নাইনটিনের কারণে বিশ্বব্যাপী তৈরি হওয়া সঙ্কটে কোনো কোনো দেশ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে দেশীয় উৎপাদনে জোর দিচ্ছে। তবে বিপত্তি ঘটতে পারে যখন বিভিন্ন দেশের সরকার খাবারের সরবরাহকে বাধাগ্রস্ত করবে।

রাশিয়া ১০ দিনের জন্য গম রফতানি বন্ধ করেছে, কাজাখস্তান গম, সবজি আর চিনি রফতানি বন্ধ করেছে। কিছু দেশতো খাদ্য উৎপাদনের জন্য পর্যাপ্ত শ্রমিকও পাচ্ছেন না।

তবে, খুব শিগগিরই ইউরোপের মজুদ শেষ হবে বলেও আশঙ্কা প্রকাশ করে ফাও।  সংস্থাটি বলছে, খাবার মজুদ করে নষ্ট করলে সঙ্কট আরও প্রকট হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button