Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

অবৈধ অভিবাসীদেরও স্বাস্থ্যসেবা দেবে পর্তুগাল

করোনা সংকটে অবৈধ অভিবাসীদেরও স্বাস্থ্যসেবা দেবে বলে আশ্বস্ত করেছে পর্তুগাল সরকার। তাতে আশার আলো দেখছেন সেখানে অবন্থানরত বাংলাদেশিরা।

জানা যায়, কোভিড-১৯ এর মতো বৈশ্বিক দুর্যোগে স্থানীয় নাগরিকদের পাশাপাশি দেশটিতে বসবাসরত অনিয়মিত ও অবৈধ অভিবাসীদের সরকারি স্বাস্থ্য সেবা, স্যোশাল সিকিউরিটি এবং আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল সরকার।

সেই সাথে, দেশটিতে অবস্থানরত বিভিন্ন অ্যাসাইলামের আশ্রয় গ্রহণকারীরাও এই সুবিধাগুলো পাবেন। গত সপ্তাহে দেশটির অভিবাসীদের ২০টি অ্যাসোসিয়েশনসহ দেশটিতে অবস্থানরত শিক্ষক, চিকিৎসক, ছাত্র, লেখক, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন পেশার অভিবাসীরা কোভিড-১৯ এর মতো জাতীয় দুর্যোগে, সকল অভিবাসীর সমান অধিকার নিশ্চিতকরণের জন্য সরকারের কাছে লিখিতভাবে দাবি জানান।

এরই প্রেক্ষিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লাউদিয়া ভেলোসো শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেন, ‘অভিবাসীরা অনিয়মিত ও অবৈধ বলে এমন দুর্যোগ মুহূর্তে সরকারি স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সেবা থেকে দূরে থাকতে পারেন না।’

সংশ্লিষ্ট খবর

Back to top button