Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

করোনায় মৌসুম হারাতে চায় না উয়েফা

প্রাণঘাতী করোনাভাইরাসের কারনে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ওলট-পালট হয়ে গেছে সকল আসরের সূচি। তবে উয়েফা প্রধান মনে করছেন, ইউরোপিয়ান ফুটবল লিগগুলোর চলমান মৌসুম এখনো বাচাঁনো সম্ভব।

ইতালির লা রিপাবলিক ডেইলিকে উয়েফা প্রধান আলেক্সান্দার সেফেরিন জানান, আগামী মে মাসের মাঝামাঝি, জুনের প্রথম কিংবা জুনের শেষ দিকে শুরু হতে পারে স্থগিত হওয়া চলমান মৌসুম। নয়তো হারিয়ে যেতে পারে এটিও।

তবে এরকম কিছু হলে সবচে বেশি ক্ষতি হবে লিভারপুল ক্লাবের। কারণ ৩০ বছরের মধ্যে প্রথমবার শিরোপা জয় সুযোগ তাদের। ২৯ ম্যাচে ৮২ পয়েন্ট তাদের।

পরিস্থিতি স্বাভাবিক হলে, দ্রুত সময়ের মধ্যে খেলা শুরুর বিষয়ে শীর্ষ লিগ ও ক্লাবগুলোর সঙ্গে এখনো আলোচনা চলছে বলে জানান সেফেরিন।

সংশ্লিষ্ট খবর

Back to top button