Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

রাশিয়ায় ৫৬ অঞ্চলে করোনায় আক্রান্ত ১৮২

রাশিয়ায় বেড়ে চলেছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। রাশিয়ায় আরও ১৮২ জন প্রানঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাশিয়ার ৫৬ টি ভিন্ন ভিন্ন অঞ্চলে কোভিড -১৯ এ আক্রান্ত রোগী রয়েছে।

এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৪০ জনে । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন। গত বুধবার রাশিয়ার মস্কোতে ২ জন করোনভাইরাস আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

এদিকে, বিশ্বব্যাপী করোনা মহামারীতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ড-ওমিটারের তথ্য অনুযায়ী বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। আর আক্রান্তের দিক থেকে চীন-ইতালিকে ছাড়িয়ে এখন এক নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র।

সংশ্লিষ্ট খবর

Back to top button