Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলাফুটবল

স্থগিত হতে পারে টোকিও অলিম্পিক ২০২০

অবশেষে টনক নড়লো জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের। বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি সত্বেও আসন্ন গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনে অনড় ছিলেন তিনি।

তবে অবস্থা আরও ভয়াবহ রূপ নেয়ায় এবার নিজের আগের বক্তব্য থেকে সরে এলেন আবে। আগামী ২৪ জুলাই অনুষ্ঠেয় টোকিও অলিম্পিক ২০২০ স্থগিত হতে পারে বলে জানিয়েছেন জাপানের শীর্ষ এই কর্তা। রোববার জাপান পার্লামেন্টে এক ভাষণে আবে জানান, কোভিড-১৯ মহামারীর কারণে এখন কোনো কিছুই নিরাপদ না।

ফলে অলিম্পিক স্থগিতের ব্যাপারে আমাদের বিবেচনা করতে হতে পারে। তবে আবের ঘোষণার কয়েক ঘণ্টা আগেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আওসি) থেকে জানানো হয়, আকস্মিক পরিকল্পনা অনুযায়ী আসছে আসরটি স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button