Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে

করোনাভাইরাসে আক্তান্ত হয়ে সারা বিশ্বে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ। বাংলাদেশে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

বিশ্ব জুড়ে এখন এক আতংকের নাম করোনাভাইরাস। করোনা আতঙ্কে রাজধানীরসহ সারা দেশে জন জীবনে নেমে এসেছে স্থবিরতা। বন্ধ করা হয়েছে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পাশাপাশি সরকারি বেসরকারি অফিস গুলোতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

চীনের উহান থেকে শুরু হয়ে ইতোমধ্যেই ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুাযায়ী, সারা বিশ্বে এ রোগে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। আর মারা গেছে ১৩ হাজারের বেশি। তবে এরই মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে প্রায় লক্ষাধিক মানুষ। বাংলাদেশে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, করোনা আতংকে বিশ্বের অন্যতম ব্যস্ত শহর রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাকা হয়ে গেছে। প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না ঘর থেকে। লোক সমাগম এড়াতে জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তাদের নিয়মিত সংবাদ সম্মেলন স্থগিত রেখেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনাভাইরাস নিয়ন্ত্রণে সবাইকে বিশ্ব সংস্থার নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে রোগতত্ত্ব বিভাগ।

বুলবুল আহমেদ, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button