Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

১শ ৬২ দেশে ৭ হাজার ১৭৪ জনের মৃত্যু

করোনাভাইরাসে গেল ২৪ ঘন্টায় ইতালিতে আরো প্রায় সাড়ে তিন’শোর বেশি রোগির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাড়ালো ২ হাজার ১৫৮ জন। উৎপত্তিস্থল চীনের পর মৃতের সংখ্যায় এখন পর্যন্ত এটি দ্বিতীয় সর্বোচ্চ।

করোনায় আক্রান্ত দেশগুলোর তালিকায় ওপরের সারিতে থাকা অন্য দেশগুলোর মধ্যে ইরান, দক্ষিণ কোরিয়া, স্পেন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের নাম উল্লেখযোগ্য।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত বিশ্বব্যাপী ৭ হাজার ১৭৪ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছে ১৬২ দেশে। এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৭২৫ জন, যার মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮৩ জন।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে নতুন কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে জার্মানি ও ফ্রান্স। এদিকে রানী দ্বিতীয় এলিজাবেথ তার স্বামী ফিলিপকে নিয়ে উইন্ডসর ক্যাসেলে কোয়ারেন্টাইনে রয়েছেন।

এদিকে, করোনা প্রতিরোধে প্রথম কোন মানব শরীরে পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। আগামীতে তার ফলাফল বিশ্লেষণ করে দেখা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button