Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

মানবদেহে পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসে ব্যাপক প্রানহানির মধ্যে একরকম স্বস্তির আশা দেখিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একজন সরকারি কর্মকর্তা বলছেন, করোনাভাইরাস থেকে রক্ষায় একটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সোমবার থেকে শুরু করবে তারা।

প্রথম অবস্থায় পরীক্ষামূলকভাবে, ৪৫ জন স্বাস্থ্যবান যুবকের ওপর এ ভ্যাকসিনের প্রয়োগ করে দেখা হবে সেটি কিভাবে কাজ করে। তবে, ভ্যাকসিনটি অনুমোদন পেতে এক থেকে দেড় বছর সময় লাগবে বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।–বিবিসি

এদিকে, ব্রিটিশ বিজ্ঞানীদের একটি দল জানিয়েছে, কোভিড-১৯ বা করোনাভাইরাসের একটি ভ্যাকসিন (টিকা) তৈরি করেছেন তারা। বর্তমানে ভ্যাকসিনটি আরো উন্নত করার কাজ চলছে। এর আগে, তারা সফলভাবে ইঁদুরের ওপর ওই ভ্যাকসিনের পরীক্ষা চালিয়েছেন, বলে গবেষকরা জানিয়েছেন।

এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা এরইমধ্যে করোনার প্রতিরোধে ভ্যাকসিন আবিষ্কারের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন বলেও জানা গেছে। –দ্য স্টার অনলাইন (ইউকে)

এদিকে, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫১৬ জনে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নতুন এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন।

আক্রান্তদের মধ্যে বর্তমানে ৮৫ হাজার ২৮৩ জন চিকিৎসাধীন এবং ৫ হাজার ৯২১ জন (৭ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button