Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

ক্রাইস্টচার্চ হামলার এক বছর আজ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার এক বছর আজ রোববার। গত বছরের ১৫ মার্চ জুমার নামাজের সময় নামাজরত মুসল্লিদের ওপর অতর্কিত গুলি চালায় এক বন্দুকধারী। এতে ৫১ জন নিহত হন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় নিহতদের স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মসজিদ প্রাঙ্গনে। এতে সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন।

দিনটি উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডান বলেন, মসজিদে হামলার পর দেশটির মৌলিক বিশ্বাসের পরিবর্তন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল তখন স্বাগতিকদের বিপক্ষে সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করছিলো।

মসজিদে অতর্কিত হামলার পর, তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়। হামলাকারী অষ্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন টরেন্টকে গ্রেপ্তার করা হয়। চলতি বছরের ২ জুন থেকে তার বিচার কাজ শুরু হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button