Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিজ্ঞান ও প্রযুক্তি

করোনা আতঙ্ককে পুঁজি করে ছড়াচ্ছে ইমেইল ভাইরাস

ইমেইল ফিশিং নতুন কোন ঘটনা নয়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন কোভিড-১৯-এর সাথে সম্পর্কিত যেসব ভুয়া ইমেইল তারা দেখেছেন সেগুলো অত্যাধুনিক মানের। এসব ইমেইলে ইংরেজি, ফ্রেঞ্চ, ইতালিয়ান, জাপানি এবং তুর্কী ভাষা ব্যাবহার করা হচ্ছে।

করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার সময় থেকেই হ্যাকাররা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচয় ব্যবহার করে আসছে। পাশাপাশি সাইবার অপরাধীরা পরিবহন, স্বাস্থ্যসেবা, ইনস্যুরেন্স, বিনোদন এবং ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানগুলোর পরিচয় ব্যবহার করে লোকজনকে নানা ধরনের ইমেইল পাঠাচ্ছে।

এর মাধ্যমে সাইবার অপরাধীরা হাতিয়ে নিতে পারে আপনার কম্পিউটারের সব গোপন তথ্য। কোফেন্স নামে একটি সাইবার অপরাধ গবেষণা প্রতিষ্ঠান বলছে, এই ইমেইলে মানুষের আতঙ্ককে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।

প্রুফপয়েন্ট নামে সাইবার গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা গত ফেব্রুয়ারি মাসে ছড়িয়ে পড়া কিছু ইমেইল দেখে সন্দেহ করেন। এতে রহস্যজনক এক ডাক্তার লিখেছেন, তার কাছে কোরনোভাইরাসের ভ্যাকসিন রয়েছে, যে খবরটি চীনা এবং ব্রিটিশ সরকার এখন ধামাচাপা দিয়ে রেখেছে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস নিয়ে মানুষের আতঙ্ক এবং বিভ্রান্তি যত বাড়বে, হ্যাকারও তত বেশি করে কম্পিউটার ভাইরাস ছড়াতে থাকবে। এর হাত থেকে বাঁচতে এধরনের ইমেইল মোটেই খুলে দেখবেন না।

এছাড়া কোনো ইমেইলের মধ্যে কোন ওয়েবসাইটের লিংক দেয়া থাকলে সেটা পরীক্ষা করার সবচেয়ে ভাল উপায় হচ্ছে কার্সারটি ঐ লিংকের ওপর নিয়ে নাড়াচাড়া করলেই প্রকৃত ওয়েবসাইটের লিংকটি দেখা যাবে। সূত্র: বিবিসি বাংলা

সৌরভ নূর, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button