Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

করোনা : নিস্তার পাচ্ছেন না প্রজা থেকে রাজা কেউই

করোনাভাইরাসের সংক্রমণে ধীরে ধীরে থমকে যাচ্ছে পৃথিবী। যেন ধীর পায়ে এগিয়ে আসছে কোন ক্ষুধার্ত নেকড়ে। যার থাবা থেকে নিস্তার নেই রাজা থেকে প্রজা কারোই। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি স্বেচ্ছা আইসোলেশনে গেছেন।

বুধবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে, সোফি গ্রেগরি অসুস্থবোধ করেন। আর ট্রুডোর শরীরে কোন লক্ষন দেখা না গেলেও, তিনি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন। এ ছাড়া স্পেনের মন্ত্রীর শরীরেও করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রীও রয়েছেন গৃহ পর্যবেক্ষণে।

এদিকে, করোনায় বিপর্যস্তত বিশ্ব ক্রীড়াঙ্গন। এতদিন খেলা স্থগিত হওয়াতেই সীমাবদ্ধ ছিল এই ভাইরাসের প্রভাব। এবার আক্রান্ত হতে শুরু করেছেন কোচ-খেলোয়াড়রা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব আর্সেনালের কোচ মাইকেল আর্টেটা। খেলোয়াড়দের মধ্যে জুভেন্তাসের ড্যানিয়েল রুগানি ও চেলসির ক্যালাম হাডসন ওডোই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এছাড়া স্বেচ্ছায় আইসোলশনে রয়েছেন জুভেন্তাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এদিকে প্রথম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ান ডানহাতি পেসার কেইন রিচার্ডসনকেও পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।

অন্যদিকে, চীনে করোনার সংক্রমণ কমে এলেও, এটি এখন আতঙ্ক ছড়াচ্ছে ইউরোপ-আমেরিকার দেশগুলোতে। শুধু ইতালিতেই একদিনেই প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন ১’শ ৮৯ জন। আর ইরানে গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৭৫।

মরণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৩ জনে। আইসোলেশনে মুক্তির পথ খুজছেন অনেকেই। এছাড়াও করোনা ঝুঁকিতে থাকা বেশিরভাগ মুসলিম দেশ, জুমার নামাজ নিজ নিজ ঘরে আদায়ের অনুরোধ করেছে।

আর বাংলাদেশে করোনা সম্পর্কে ভুল তথ্য দিলে সংক্রামক রোগ আইন প্রয়োগ করা হবে বলে শুক্রবার এমন হুঁশিয়ারি দিয়ে, আবারও সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিলেন, রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

নির্ঝর, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button