Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

আইপি না পাওয়ায় অনিশ্চয়তায় হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানি

১৫ মার্চ থেকে পেঁয়াজ রফতানি শুরু করবে ভারত

পেঁয়াজ রফতানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আমদানিকারকরা আমদানির অনুমতির জন্য আবেদন করলেও তা এখনো পায়নি। এতে করে অনিশ্চয়তায় পড়েছে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বাণিজ্য।

অভ্যন্তরিণ বাজারে পেঁয়াজ সংকট ও দাম বৃদ্ধির অজুহাতে গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত। দীর্ঘ ৫মাস পর গত ২ মার্চ এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে আবারো পেঁয়াজ রফতানির অনুমতির ঘোষণা দেয় দেশটি।

ঘোষণা অনুযায়ী, ১৫ মার্চ থেকে পেয়াজ আমদানির সুযোগ থাকলেও আমদানির অনুমতি চেয়ে খামারবাড়িতে আবেদন করলেও তা এখানো পায়নি, হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদনিকারকরা।

ভারত সরকার পেঁয়াজে রফতানিতে কোন মূল্য নির্ধারণ না করায়, সেদেশে বাজার মূল্য অনুযায়ী পেয়াজ আমদানি করতে পারবে বলে জানালে, হিলি স্থলবন্দরের আমদানিকারক ব্যবসায়ীরা।

এদিকে দেশে পেঁয়াজ আমদানির খবরে হিলিতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এখন আমদানির অনুমতি বা আইপির জটিলতার নিরসন না হলে আগামী ১৫ মার্চ থেকে দেশে পেঁয়াজ আমদানি অসম্ভব হয়ে পড়বে বলে জানান, ব্যবসায়ীরা।

কুদ্দুস আলী, হিলি প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button