Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়া

করোনায় মৃত ৪ হাজারেরও বেশি, আক্রান্ত লাখের অধিক

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো ইতালি অবরুদ্ধ করে দেয়ার পরও ব্যাপক হারে বাড়ছে মৃত্যু। রীতিমত মৃত্যকূপে পরিণত হওয়ায় ইতালিতে এদিনে ১শ ৬৮ জন করোনা ভাইরাসে মারা গেছেন।

দুই সপ্তাহের বেশি সময় আগে ইতালিতে করোনার সংক্রমণ ঘটে। খুব অল্প সময়ের মধ্যেই দেশটিতে ব্যাপক হারে মৃত্যুর ঘটনা ঘটে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ছয়শো ৩১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

চীনে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমে এলেও ইতালিতে তা ক্রমেই মারাত্মক আকার ধারণ করেছে। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত চার হাজার ২শ ৮৮ জনের মৃত্যু হয়েছে। আর সংক্রমিত হয়েছে এক লাখ ১৭ হাজার সাতশো ১৫ জন। সুস্থ হয়ে বাড়িয়ে ফিরেছেন ৬৫ হাজার আটশো ৯৩ জন ব্যক্তি।

এদিকে, করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র ৩০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে অন্তত এক হাজার জন। এরমধ্যে ব্রিটেনের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কনজারভেটিভ এমপি নাদিন ডোরিসও আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। তিনিসহ দেশটিতে পাঁচজন রিপাবলিকান নেতা, সেলফ কোয়ারেনটাইনে থাকায় সিদ্ধান্ত নিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button